হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছেছে
হাদিসুর রহমান। ছবি: সংগৃহীত
ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ আজ সোমবার দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকায় পৌঁছেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'হাসিদুরের মরদেহবাহী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আজ দুপুর ১২টা ৬ মিনিটে ল্যান্ড করেছে।'
গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হাদিসুর। ওই জাহাজের অপর ২৮ জন ক্রু গত ৯ মার্চ দুপুরে ঢাকায় পৌঁছান।
