‘৬৬ হাজারের বেশি ইউক্রেনীয় যুদ্ধ করতে বিদেশ থেকে ফিরে এসেছেন’
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সিই রেজনিকভ বলেছেন, রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে অংশ নিতে ৬৬ হাজারেরও বেশি ইউক্রেনীয় পুরুষ বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন।
আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
66224. That's how many men returned from abroad at this moment to defend their Country from the horde. These are 12 more combat and motivated brigades ! Ukrainians, we are invincible! FightLikeUkrainian
— Oleksii Reznikov (@oleksiireznikov) March 5, 2022
প্রতিবেদনে বলা হয়, ফিরে আসাদের মধ্যে একজন ৫৬ বছর বয়সী ফুটবল কোচ ইউরি ভার্নিডুব, যার নেতৃত্বাধীন শেরিফ তিরাসপোল ক্লাব গত বছর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছিল।
তিনি বিবিসিকে জানান, রাশিয়া হামলা চালিয়েছে, ছেলের কাছ থেকে ফোনে এমন খবর পেয়ে তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।