ইউক্রেন থেকে কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেবে রাশিয়া
পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চলে রুশ সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার পর রাস্তার পাশে একটি ট্যাঙ্কার। ২২ ফেব্রুয়ারি ২০২২। ছবি: রয়টার্স
রাশিয়া ইউক্রেন থেকে তাদের কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে রাশিয়ান কূটনীতিক এবং দূতাবাস ও কনস্যুলেট জেনারেলের কর্মীদের সুরক্ষা। এটি খুব শিগগির শুরু হবে।