করোনা আক্রান্তের সংস্পর্শে থেকেও গিয়েছিলেন ক্লাবে: ক্ষমা চেয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী
করোনা আক্রান্তের সংস্পর্শে থাকার পর ক্লাবে যাওয়ার জন্য ক্ষমা চেয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন।
গত শনিবার পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টা পর হেলসিঙ্কির একটি নাইট ক্লাবে গিয়েছিলেন সান্না মারিন।
এ বিষয়ে বিবিসির খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে তাকে বলা হয়েছিল সম্পূর্ণ টিকা নেওয়ায় তার আইসোলেশনে থাকার দরকার নেই। তবে, পরবর্তীতে তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে আরও একটি বার্তা পাঠানো হলে তিনি সেই বার্তাটি কোনোভাবে এড়িয়ে যান।
তবে, সমালোচকেরা তাকে পরীক্ষা করে নেগেটিভ হওয়া পর্যন্ত আইসোলেশনে না থাকার জন্য প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে ৩৬ বছর বয়সী সোশ্যাল ডেমোক্রেটিক প্রধানমন্ত্রী বলেছেন, যে বার্তাটিতে তাকে সামাজিক যোগাযোগ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল সেটি ছিল তার অফিসের ফোনে। যা তখন তিনি বাড়িতে রেখেছিলেন।
তবে, রোববার টেক্সটি দেখার পর তিনি জরুরিভাবে কোভিড পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে।