করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাশিয়ায় আংশিক লডডাউন ঘোষণা
রাশিয়ায় নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানী মস্কোতে আংশিক লড ডাউন ঘোষণা করা হয়েছে। এতে দোকানপাট, রেস্তোরাঁ এবং স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাজধানীতে শুধু সুপারমার্কেট এবং ফার্মেসির মতো প্রয়োজনীয় দোকানগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া, খাবারের দোকানগুলোকে শুধু বাড়িতে খাবার সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাশিয়াজুড়ে শ্রমিকদের ৯ দিনের ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ১ হাজার ১৫৯ জনের মৃত্যুর পাওয়া গেছে।
সরকারি তথ্যের হিসেবে দেশটির ৮৫টি অঞ্চলে ৪০ হাজার ৯৬ জনের নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে গত বছরের মে থেকে জুন মাস পর্যন্ত রাশিয়ায় সবচেয়ে দীর্ঘমেয়াদী লকডাউন ছিল।
সরকারি হিসাবে, রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যাটি ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ এবং বিশ্বের মধ্যে অন্যতম।