রাশিয়ার সামরিক ব্যাংকসহ ২ ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি ভিইবি এবং রাশিয়ার সামরিক ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক উদ্যোগের প্রতিক্রিয়ায় আমি প্রথম ধাপের নিষেধাজ্ঞা ঘোষণা করছি। এগুলো আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে করা হয়েছে। রাশিয়া বাড়াবাড়ি করলে আমরা নিষেধাজ্ঞা আরও বাড়াবো।
এখানে বাইডেনের নিষেধাজ্ঞার অংশ তুলে ধরা হলো:
বাইডেন বলেন, আমরা দুটি বড় রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছি। এ দুটি হলো ভিইবি এবং তাদের সামরিক ব্যাংক।
তিনি বলেন, আমরা রাশিয়ার সার্বভৌম ঋণের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করছি। এর মানে হচ্ছে, পশ্চিমা অর্থায়ন থেকে রাশিয়া সরকারকে বিচ্ছিন্ন করে দিয়েছি। এটি আর পাশ্চাত্য থেকে অর্থ সংগ্রহ করতে পারবে না এবং আমাদের বাজার বা ইউরোপীয় বাজারেও তার নতুন ঋণ বাণিজ্য করতে পারবে না।
আমরা রাশিয়ার অভিজাত ও তাদের পরিবারের সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করব। তারা ক্রেমলিনের নীতির দুর্নীতির সঙ্গে জড়িত।
নর্ড স্ট্রিম ২ যাতে না হয়, তা নিশ্চিত করতে আমরা জার্মানির সঙ্গে কাজ করছি।
বাইডেন আরও বলেন, রাশিয়া যদি 'আগ্রাসন অব্যাহত রাখে' তাহলে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।