ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাসস, ঢাকা

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপ্রধানের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। 

প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

tds_-_2022-02-21t021018.634.jpg
ভাষা শহীদদের প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধাঞ্জলি। ছবি: রাশেদ সুমন/স্টার

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিরা অমর একুশের অমর গান- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' বাজানোর সময় একত্রে মন্থর গতিতে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে যান।

ভাষা বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা স্বরূপ তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

tds_95.jpg
রাত ১২টার আগে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত শহীদ মিনার। ছবি: রাশেদ সুমন/স্টার

অন্যান্য জাতীয় অনুষ্ঠানের মতো এবারের কর্মসূচিও কোভিড-১৯ মহামারির কারণে সীমিত আকারে পালন করা হচ্ছে।

প্রাণঘাতী রোগ করোনাভাইরাসের কারণে কেন্দ্রীয়  শহীদ মিনারেও উপস্থিতি ছিল কম এবং সীমিত।

tds_99.jpg
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি। ছবি: রাশেদ সুমন/স্টার

মাস্ক পড়ে এবং সামাজিক দূরত্ব বজায়  রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে সবাই ভাষা শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেন।