অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিতে টিকাকেন্দ্রে যোগাযোগ করুন: স্বাস্থ্য অধিদপ্তর

স্টার অনলাইন রিপোর্ট

অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার দ্বিতীয় ডোজের জন্য যারা অপেক্ষা করছেন, তাদের টিকা নিতে শিগগির নিকটস্থ টিকাকেন্দ্রে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ গত ২১ আগস্ট জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা পেয়েছে।

এছাড়া, কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান থেকে দেশে গত ২৪ জুলাই দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ, ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ ও ৩ আগস্ট ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা এসেছে।