করোনায় সাতক্ষীরার সাংবাদিক সদরুল কাদির শাওনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার সদরুল কাদির শাওন (৩৫) মারা গেছেন। সোমবার দিবাগত রাতে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবারের বরাতে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা শহরের থানাঘাটা এলাকায় নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।
স্বজনরা জানান, দুই সপ্তাহ আগে নমুনা পরীক্ষায় শাওনের করোনা শনাক্ত হয়। পরে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
সদরুল কাদির শাওন অনলাইন পত্রিকা আলোর যাত্রার সম্পাদক ও প্রকাশক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।