করোনায় অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীব (৩২) মারা গেছেন। আজ শুক্রবার ভোররাত সাড়ে ১২টা ৩৩ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ হাসপাতালের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) মো. সোহেল রানা জানিয়েছেন, আহসান হাবীব রাঙ্গামাটিতে কর্মরত ছিলেন। গত ৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
আহসানের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজ দুপুর ৩টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
করোনাকালে এ পর্যন্ত ১০১ জন পুলিশ সদস্য মারা গেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।