করোনায় লক্ষ্মীপুরের পৌর কাউন্সিলর রায়হানের মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রায়হান (৫০) মারা গেছেন। আজ শনিবার সকালে রায়হানের ভাতিজা মো. রুবেল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রুবেল জানান, করোনায় আক্রান্ত হওয়ায় গত পাঁচ দিন আগে রায়হানকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
রায়হান লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা।
আজ দুপুর ২টার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে— বলেন রুবেল।