করোনায় শেবাচিম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেহানা পারভীন (৪০) মারা গেছেন। আজ শনিবার ভোরে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) বরিশালের সভাপতি মোস্তাফিজুর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
তিনি জানান, সিনিয়র স্টাফ নার্স রেহানা পারভীন ও তার স্বামী একই হাসপাতালের ইলেকট্রিশিয়ান মো. মহসিনের দুই দিন আগে করোনা শনাক্ত হয়। পরে, শুক্রবার বিকেলে তাদের শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাত আড়াইটার দিকে রেহানা মারা যান বলে জানান তিনি।
তিনি আরও জানান, অসুস্থ নার্সদের যে কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হয়, সেই সিক রুমের ইনচার্জ ছিলেন রেহানা।