করোনা ফ্রন্টলাইনারদের পরিবারের সদস্যদের বয়স ১৮ হলেই টিকা

স্টার অনলাইন রিপোর্ট

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় ফ্রন্টলাইনারদের পরিবারের কোনো সদস্যের বয়স ১৮ বছর বা তার বেশি হলেই তারা করোনা টিকা নিতে পারবেন।

আজ শনিবার প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, 'করোনা মোকাবিলায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও শিক্ষকদের ফ্রন্টলাইনার হিসেবে ইতিমধ্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।'

'এছাড়া তাদের পরিবারের সদস্যদের ১৮ বছর বা তার বেশি হলেই টিকার আওতায় আনা হবে,' বলেন তিনি।

প্রধানমন্ত্রী এই অনুমতি দিয়েছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আজ থেকে এটি কার্যকর হয়েছে।'