কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্তের হার ২৭.৬১ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন।
একই সময়ে ৭৩৫টি নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৬১ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা যান আরও তিন জন। একই সময়ে ৮৯৪টি নমুনা পরীক্ষায় ২৭৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৫৩ শতাংশ।
তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও নয় জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা যান আরও দুই জন।
একই সময়ে ৯০৩টি নমুনা পরীক্ষায় ৩২৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৯৯ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) আবদুল মোমেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩২৪ জন। গতকাল ছিলেন ৩০১ জন। তার আগের দিন ছিলেন ২৭২ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৬৩৫ জন। গতকাল ছিলেন তিন হাজার ৫৬৫ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় কুষ্টিয়ায় মোট আক্রান্ত আছেন তিন হাজার ৯৫৯ জন। গতকাল ছিলেন তিন হাজার ৬৪৪ জন। এর আগের দিন ছিলেন তিন হাজার ৮৩৭জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৭৪ জন। জেলায় মোট মারা গেছেন ৩৮০ জন।