কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু শনাক্ত ৩৫.৯৯ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন।
একই সময়ে ৯০৩টি নমুনা পরীক্ষায় ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৯৯ শতাংশ।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় নয় জন ও উপসর্গ নিয়ে মারা যান তিন জন। একই সময়ে ৯৯০টি নমুনা পরীক্ষায় ২৯১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৩৯ শতাংশ।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) আবদুল মোমেন এ তথ্য জানান।
তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৭২ জন। গতকাল ছিলেন ২৬৯ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৫৬৫ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন তিন হাজার ৮৩৭ জন। গতকাল ছিলেন তিন হাজার ৪৩০।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ৩৫৯ জন।