কুষ্টিয়ায় একদিনে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৪২.৪৩ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন। একই সময়ে ৪৭৬টি নমুনা পরীক্ষায় ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৪৩ শতাংশ।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও, উপসর্গ নিয়ে মারা যান আরও চার জন। একই সময়ে এক হাজার ২৬২টি নমুনা পরীক্ষায় ৪২১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৬ শতাংশ।
তার আগের ২৪ ঘণ্টায়ও কুষ্টিয়াতে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া, উপসর্গ নিয়ে মারা যান আরও ছয় জন। একই সময়ে ৭২১টি নমুনা পরীক্ষায় ২০৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২৯ শতাংশ।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, করোনায় মৃত সবাই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে, উপসর্গ মারা যান তারা সোমবার বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
আশরাফুল ইসলাম আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৫৬ জন। গতকাল ছিলেন ২৫৪ জন। তার আগের দিন ছিলেন ২৫৬ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৮২৪ জন। গতকাল এই সংখ্যা ছিল তিন হাজার ৯২১ জন। আগের দিন ছিল তিন হাজার ৬৫৯ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলায় হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন মোট আক্রান্ত আছেন চার হাজার ৮০ জন। আগের দিন ছিল চার হাজার ১৭৫ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৯৪ জন। জেলায় মোট মারা গেছেন ৪৩৩ জন।