কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, করোনা শনাক্তের হার ২৯.২১ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন ও উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮০১টি নমুনা পরীক্ষায় ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।

আজ বুধবার সকালে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

এর আগের ২৪ ঘণ্টায় এক হাজার ২২১টি নমুনা পরীক্ষায় ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৩৮ শতাংশ।  

তাপস কুমার সরকার আরও বলেন, মারা যাওয়া ১৩ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জন গতকাল বিভিন্ন সময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের করোনা কেয়ারে রাখা হয়েছিল। আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার বিপরীতে ২৫২ জন ভর্তি ছিলেন। গতকাল ছিলেন ২৬২ জন। তার আগের দিন ছিলেন ২৫৯ জন।

আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন দুই হাজার ৮৭৫ জন। গতকাল ছিলেন ২৭৪৮ জন। তার আগের দিন ছিলেন দুই হাজার ৪৩৯ জন।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৪৩২ জন এবং মারা গেছেন ২৭৫ জন।