কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ৩০.৫৪ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন।
একই সময়ে ৮৯৪টি নমুনা পরীক্ষায় ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৫৪ শতাংশ।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নয় জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা যান আরও দুজন।
একই সময়ে ৯০৩টি নমুনা পরীক্ষায় ৩২৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৯৯ শতাংশ।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) আবদুল মোমেন এ তথ্য জানান।
তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩০১ জন। গতকাল ছিলেন ২৭২ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৫৬৫ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন তিন হাজার ৬৪৪ জন। আগের দিন ছিলেন তিন হাজার ৮৩৭ জন।
স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৯৩ জন এবং মারা গেছেন ৩৭০ জন।