খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৭১ জনের।

আজ শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৩৪ জনের মৃত্যু হয় ও ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া খুলনায় চার জন, যশোর ও ঝিনাইদহে তিন জন করে, চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৪৫ জনের, বাগেরহাটে ৪১ জনের, যশোরে ১০৯ জন, নড়াইলে ২৬ জন, মাগুরায় ৫৩ জন, ঝিনাইদহে ৮১ জন, কুষ্টিয়ায় ৩৭ জন ও মেহেরপুরে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সাতক্ষীরায় ও চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি।

গত বছরের ১৯ মার্চ বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৯২ হাজার ৯৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৩৮৮ জন।