খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলাতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা দুটোই বেড়েছে। ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার বিভাগে মৃত্যুর সংখ্যা ছিল ৩১ জন ও নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৮৬৬ জনের।

আজ স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জন মারা গেছেন খুলনায়। এছাড়া, কুষ্টিয়ায় নয় জন, ঝিনাইদহে পাঁচ জন, যশোরে চার জন, মেহেরপুরে তিন জন, নড়াইল ও মাগুরায় দুই জন করে এবং চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।

২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৮০ জনের। এ জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৪৬৫ জনের। মারা গেছেন ৬১২ জন ও সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৮২ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯০০ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১২১ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১১১ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের। এ নিয়ে জেলায় মোট পাঁচ হাজার ৫৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৮৪ জন।

২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ২৭৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪৮৯ জনের। মোট মারা গেছেন ৩৩৪ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৬৩ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৫৮ জনের। মোট মারা গেছেন ৯১ জন এবং সুস্থ হয়েছেন তিন হাজার ২০১ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯৭৩ জনের। মোট মারা গেছেন ৬৭ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৭৫৯ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ৪১৩ জন। মোট মারা গেছেন ১৯৪ জন এবং সুস্থ হয়েছেন চার হাজার ৫৪৫ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫০ জনের। মোট মারা গেছেন ৫৪০ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৩২ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯৫১ জন। মোট মারা গেছেন ১৫৭ জন এবং সুস্থ হয়েছেন তিন হাজার ৮৪৪ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৯৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে তিন হাজার ৬৯৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৫ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৯৬৭ জন।

খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯১ হাজার ৫৬৮ জন। তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৩৩৫ জন।