খুলনা বিভাগে একদিনে আরও ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮০

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টার ব্যবধানে দিগুণ হয়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। একইসঙ্গে বেড়েছে করোনা শনাক্তের হারও।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৮৮০ জন। এর আগে, শনিবার বিভাগে ১৯ জনের মৃত্যু এবং ৫৭১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে সাত জন, খুলনায় ও ঝিনাইদহে পাঁচ জন করে, বাগেরহাটে তিন জন এবং নড়াইল ও চুয়াডাঙ্গায় দুজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে খুলনা। এ সময়ে সেখানে করোনা শনাক্ত হয়েছে ১৮৯ জনের। কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮১ জন, বাগেরহাটে ৮৯ জন, সাতক্ষীরায় ৮২ জন, যশোরে ৮৬ জন, নড়াইলে ৩৮ জন, মাগুরায় ৪৪ জন, ঝিনাইদহে ৮৫ জন, চুয়াডাঙ্গায় ৫২ জন এবং মেহেরপুরে ৩৪ জন।

খুলনা জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৬৫ জনের এবং সেখানে মারা গেছেন ৬২৯ জন, বাগেরহাটে মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৭১ জনের এবং মারা গেছেন ১২৬ জন, সাতক্ষীরায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭০৪ জনের এবং মারা গেছেন ৮৫ জন,  যশোরে মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮২৬ জনের এবং মোট মারা গেছেন ৩৫১ জন, নড়াইলে মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ১৪২ জনের এবং মারা গেছেন ৯৪ জন, মাগুরায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ১২৫ জনের এবং মারা গেছেন ৬৭ জন, ঝিনাইদহে মোট করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ৬৫৪ জনের এবং মারা গেছেন ২০৭ জন, কুষ্টিয়ায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪১৫ জনের এবং মারা গেছেন ৫৬৯ জন, চুয়াডাঙ্গায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৪৬ জন এবং মারা গেছেন ১৬৩ জন, মেহেরপুরে মোট শনাক্ত হয়েছে তিন হাজার ৮৬৪ জনের এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৭ জন।

খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

সংক্রমণের পর থেকে আজ রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৩ হাজার ৮১২ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৪২৮ জন।

এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৯৫ জন।