খুলনা বিভাগে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ৩৬.৮১ শতাংশ, মৃত্যু ৪০

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৮৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৪৭০ জনকে শনাক্ত করা হয়েছিল।

অধিদপ্তর থেকে আরও জানানো হয়, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় আক্রান্ত মোট ৬৩ হাজার ৮৯৯ জন শনাক্ত হয়েছে। মারা গেছেন এক হাজার ৩০৫ জন। সুস্থ হয়েছেন ৪১ হাজার ৪৭ জন।