খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ১৬ মৃত্যু, শনাক্ত ৩৩২
খুলনা বিভাগের ১০ জেলায় রোববার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৩২ জনের।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় খুলনা ও যশোর জেলায় চার জন করে মারা গেছেন। এ ছাড়া নড়াইল, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় দুই জন করে মারা গেছেন।
গত বছরের ১৯ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনের ।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে খুলনায় ৮৭ জন, কুষ্টিয়ায় ৪২ জন, বাগেরহাটে ১৫ জন, যশোরে ৩৩ জন, সাতক্ষীরায় ২৭ জন, চুয়াডাঙ্গায় ২০ জন, মেহেরপুরে ২২ জন, নড়াইলে ২৬ জন, মাগুরায় ৩৯ জন ও ঝিনাইদহে ২১ জনের।
গত বছরের ১৯ মার্চ থেকে বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯১৯ জন ।
খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৪১ জনের মৃত্যু হয়েছে, কুষ্টিয়ায় ৭০০ জনের। এ ছাড়া যশোরে ৪৪৪, ঝিনাইদহে ২৫১, চুয়াডাঙ্গায় ১৮৫, মেহেরপুরে ১৭৬, বাগেরহাটে ১৩৮, নড়াইলে ১১০, সাতক্ষীরায় ৮৭ ও মাগুরায় ৮৭ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়।