গার্মেন্টস খোলার সিদ্ধান্ত সংক্রমণের ঝুঁকি বাড়াবে: ডা. শহীদুল্লাহ

স্টার অনলাইন রিপোর্ট

চলমান লকডাউনের মধ্যে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়াবে বলে মন্তব্য করেছেন করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।

সরকার আগামী ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ দেশের রপ্তানিমুখী শিল্প কলকারখানা খোলার সিদ্ধান্ত জানানোর পর প্রতিক্রিয়ায় তিনি দ্য ডেইলি স্টারকে এ কথা বলেছেন।

গার্মেন্টস খোলার সিদ্ধান্তের বিষয়ে ডা. শহীদুল্লাহ বলেন, 'দুই সপ্তাহের কঠোর লকডাউন অবশ্যই সংক্রমণ রোধের একটি বিজ্ঞানসম্মত উপায়। কিন্তু, সরকারের সর্বশেষ সিদ্ধান্ত নিশ্চিতভাবে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেবে।'

তিনি বলেন, 'যদি কলকারখানায় স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানা হয়, তাহলে সংক্রমণ বাড়তে থাকবে।'