গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৬.৯২ শতাংশ, মৃত্যু ২
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২২৮টি নমুনা পরীক্ষায় মোট ১০৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং দুই জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৯২ শতাংশ।
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট ২২৮টি নমুনা পরীক্ষায় মোট ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত পাঁচ হাজার ৭৭৩ জনের করোনা শনাক্ত হলো।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৬৩ জন মারা গেছেন।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের পরিচালক অসিত মল্লিক দ্য ডেইলি স্টারকে জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ৬৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে করোনা রোগী ৪৮ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৬ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনা আক্রান্ত ছিলেন হয়ে ও অন্যজনের করোনা উপসর্গ ছিল।