চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্ত ২৩.০৮ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয় জন মারা গেছেন। একই সময়ে আটটি ল্যাবে দুই হাজার ৩০৪টি নমুনা পরীক্ষা করে ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫৮ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৪৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ০৮ শতাংশ। আজ শনিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে তিন জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার একজন, বাঁশখালীর একজন, পটিয়ার তিন জন, বোয়ালখালীর তিন জন, রাঙ্গুনিয়ার চার, রাউজানের তিন, ফটিকছড়ির পাঁচ, হাটহাজারীর ১৩, সীতাকুণ্ডের ছয় ও একজন সন্দীপ উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ হাজার ৫৬২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৫৬ হাজার ৪৪০ ও ১৮ হাজার ১২২ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৫৩৯ ও উপজেলা পর্যায়ের ৩৩৫ জনসহ মোট ৮৭৪ জন মারা গেছেন।