চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত বেড়ে ২৪.১৮ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আট জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে দুই হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষা করে ৬১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬৭ জনের বাড়ি মহানগর এলাকায় ও ২৪৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ১৮ শতাংশ। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে দুই জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ২৪ জন। বাঁশখালী উপজেলার চার জন, আনোয়ারার ২৪ জন, চান্দনাইশের সাত জন, পটিয়ার ১৮ জন, বোয়ালখালীর ২৮ জন, রাঙ্গুনিয়ার ১২ জন, রাউজানের ৩৬, ফটিকছড়ির ১০, হাটহাজারীর ৬৭ জন, সীতাকুণ্ডের সাত জন ও ১০ জন মীরসরাই উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৩ হাজার ৮৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৬৯ হাজার ৪১ ও ২৪ হাজার ৮৪৩ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৬৪৩ ও উপজেলা পর্যায়ের ৪৬৮ জনসহ মোট এক হাজার ১১১ জন মারা গেছেন।