চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিদের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে চুয়াডাঙ্গার জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নয় জনের মধ্যে জীবননগর উপজেলার একজন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় তিন জন, দামুড়হুদা উপজেলায় তিন জন ও দুই জন আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা।

ডা. মারুফ হাসান আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ২৯টি নমুনা পরীক্ষায় সাত জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ১৩ শতাংশ। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত মোট রোগী রয়েছেন এক হাজার ৮২৫ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন এক হাজার ৭০৩ জন ও হাসপাতালে আছেন ১২২ জন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা চার হাজার ৪০৬ জনে দাঁড়াল। মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৪৫০ জন।