চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গ নিয়ে মৃত্যু ১১, শনাক্ত ১৪৩

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও পাঁচ জনের।

একই সময়ে ৪৬৬টি নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৬৭ শতাংশ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনই চুয়াডাঙা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩৭ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৪৬ জন, আলমডাঙ্গার ৩০ জন, দামুড়হুদার ২৯ জন এবং জীবননগরের ৩৮ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার হাজার ৫৪৯ জনে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী এক হাজার ৮৩০ জন।