ঝিনাইদহে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্তের হার ৩৩.৯৩ শতাংশ
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় সাত জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জন করোনায় আক্রান্ত হয়ে ও তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
ডা. সেলিনা বেগম আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ ল্যাবে ২৭৭টি নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৩ শতাংশ। এ নিয়ে নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজার ৩৯ জনে দাঁড়াল। তবে গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়নি।