ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ১৩২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

দেশের সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩২ জন করোনা শনাক্ত হয়েছে। এই সময় মারা গেছেন তিন জন।

আজ শুক্রবার সকালে ঝিনাইদহের জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৯৪টি নমুনা পরীক্ষার ফলাফল পেয়েছি আমরা। এর মধ্যে ১৩২ জনের শরীরের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৪ দশমিক ৮৯ শতাংশ।

এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার ৬২ জন, শৈলকুপার ২৩ জন, হরিণাকুণ্ডুর ছয় জন, কালীগঞ্জের পাঁচ জন, কোটচাঁদপুরের ২৬ জন ও ১০ জন মহেশপুরের বাসিন্দা।

ডা. সেলিনা বেগম আরও বলেন, এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর চার হাজার ৫৭৪ জনে দাঁড়াল। এ পর্যন্ত মারা গেছেন ৯৭ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৪১ জন। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ১২০ জন।