ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬.৬৫ শতাংশ 

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ 

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এছাড়া, আরও তিন জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

জেলায় গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৪২ জনের নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৬৫ শতাংশ।

আজ শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, মারা যাওয়া ১০ করোনা রোগীর মধ্যে নয় জন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন শৈলকুপা উপজেলায় মারা গেছেন।

উপসর্গ নিয়ে যে তিন জন মারা গেছেন তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানান তিনি।