টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ৪১৩ জন শনাক্ত, হার ৫৭.৯২ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ৭১৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ৪১৩ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৫৭ দশমিক ৯২ শতাংশ। জেলায় এ পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ শনাক্ত।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় পাঁচ জন ও করোনার উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলায় নতুন শনাক্ত ৪১৩ জনের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ২২৩ জন, মির্জাপুরে ৪২ জন, কালিহাতীতে ৩১ জন, মধুপুরে ২৬ জন, ঘাটাইলে ২৩ জন, দেলদুয়ারে ২১ জন, ভূয়াপুরে ১৩ জন, সখিপুরে ১০ জন, গোপালপুরে নয় জন, বাসাইলে ছয় জন, ধনবাড়িতে পাঁচ জন ও নাগরপুর উপজেলায় চার জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা নয় হাজার ৪৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৭৪ জন।

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন আট হাজার ৮৯৩ জন ও মারা গেছেন ১৩৫ জন।