করোনাভাইরাস

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও নয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন করোনা আক্রান্ত হয়ে এবং ছয় জন করোনার উপসর্গ নিয়ে মারা যান।

আজ শনিবার টাঙ্গাইলের সিভিল সার্জন এবং জেলা কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। ১০ জনই সদর উপজেলার বাসিন্দা।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো আট হাজার ২০৯ জন। আক্রান্তদের মধ্যে চার হাজার ৭৫৫ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং এখন পর্যন্ত মারা গেছেন ১২১ জন।