টিকা নিতে রেজিস্ট্রেশন করেছে দেশের এক কোটি মানুষ
করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন দেশের এক কোটি মানুষ।
আজ বুধবার রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনাভাইরাসের টিকা নিতে সুরক্ষা অ্যাপে এখন পর্যন্ত দেশের এক কোটি মানুষ রেজিস্ট্রেশন করেছেন।’
করোনার ভ্যাকসিন নেওয়ার জন্যে গত ২৬ জানুয়ারি থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হয়। কিন্তু, পরবর্তীতে ভ্যাকসিনের সংকট দেখা দিলে মে’র শুরু থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত করা হয়। সর্বশেষ গত ৮ জুলাই থেকে পুনরায় সুরক্ষা অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন চালু হয়।