নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২, শনাক্ত ১৩৪

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৩৪ জনের।

গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। এতে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় ৩০ দশমিক ৫৯ শতাংশ।

আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

ডা. মাসুম ইফতেখার বলেন, ‘নতুন শনাক্ত ১৩৪ জনের মধ্যে সদর উপজেলায় ৩৫ জন, সুবর্ণচরে ছয় জন, বেগমগঞ্জে ১৯ জন, সোনাইমুড়ীতে ১২ জন, চাটখিল ১০ জন, সেনবাগে নয় জন, কোম্পানীগঞ্জে ২৮ জন ও কবিরহাটে ১৫ জন রয়েছেন।’

এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ১১ হাজার ৮৩৬ জনের। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনসহ জেলায় করোনায় আক্রান্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে সদর উপজেলার ২৭ জন, সুবর্ণচরের চার জন, বেগমগঞ্জের ৫০ জন, সোনাইমুড়ীতে আট জন, চাটখিলের ১৪ জন, সেনবাগের ২০ জন, কোম্পানীগঞ্জের চার জন এবং কবিরহাটের ২০ জন।

এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত হাজার ৫৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৯৬ শতাংশ।