নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭.৫৪ শতাংশ, মৃত্যু ৩

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১৫৭ জন।

একই সময়ে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৫৪ শতাংশ।

এ নিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮৬ জনে।

আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য জানিয়েছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় একজন, সেনবাগে একজন, চাটখিলে আট জন, কোম্পানীগঞ্জে ছয় জন ও কবিরহাটে তিন জন রয়েছেন।

তিনি আরও জানান, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন সাত হাজার ৭৮৮ জন এবং আইসোলেশনে রয়েছেন চার হাজার ৫৪১ জন।

এদের মধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৬০ জন ও আইসোলেশনে রয়েছেন ছয় জন।