নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২.৮৪ শতাংশ, মৃত্যু ১
স্টার অনলাইন গ্রাফিক্স
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬১৮ জনের নমুনা পরীক্ষায় এই ফল পাওয়া যায়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৮৪ শতাংশ।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
নতুন ২০৩ জনসহ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৩৯ জনের। এ ছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৬০ জন।
আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য জানায়।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় শনাক্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ১৫৯ জন এবং আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে চার হাজার ৮২০ জন।