নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩১.৭৫ শতাংশ, মৃত্যু ১
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ৫২৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১.৭৫ শতাংশ।
এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৬১ জনে। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৯৮ শতাংশ। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৪৯ জন।
আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, সুবর্ণচরে চার জন, বেগমগঞ্জ ৪০ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, চাটখিল ১৪ জন, সেনবাগে ১৩ জন, কোম্পানীগঞ্জে ২১ জন, কবিরহাটে ১৪ জন আছেন।
আরও জানান, জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৬৯ শতাংশ।
নোয়াখালীতে বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ২৬৮ জন। এরমধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৫০ জন ও আইসোলেশনে আছেন ২১ জন।