পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪০.৪৩ শতাংশ, মৃত্যু ১
পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৪৩ শতাংশ।
একই সময়ের মধ্যে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ৯০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬০ জনে।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত ও মৃত্যু হয়।
নতুন শনাক্তদের মধ্যে কলাপাড়া উপজেলায় সর্বোচ্চ ১৫ জন, দশমিনায় ১২ জন, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জে ১১ জন করে, বাউফলে ছয় জন এবং দুমকি ও গলাচিপায় একজন করে রয়েছেন।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন এ তথ্য জানিয়েছেন।
নতুন ৫৭ জনসহ জেলায় মোট শনাক্ত হয়েছে দুই হাজার ৮৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ৩৮১ জন। চিকিৎসাধীন রয়েছেন বাকী ৪০১ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৩৮৭ জন।