পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্ত সর্বোচ্চ ৬০, মৃত্যু ১
গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে সর্বোচ্চ ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে পটুয়াখালীতে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৭৯ জন।
এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মোতাহার হোসেন (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ৩৪৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪ জন এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ২৬১ জন।
জেলার সাতটি উপজেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ও হাইফ্লো ন্যাসাল ক্যানুলা আছে বলে জানিয়েছেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।