ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩.৩৫ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

একই সময়ে ৩৭৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ।

ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৮৫ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ফরিদপুর সদর উপজেলায় ১১৩ জন। এ ছাড়া, ভাঙ্গা উপজেলায় বাড়ি ৩৫ জনের, বোয়ালমারীর দুই জন, মধুখালীর নয় জন এবং দুই জন করে মোট চার জন সদরপুর ও সালথা উপজেলার বাসিন্দা।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, হাসপাতালে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৩০১ জন ভর্তি ছিলেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২২৪ জন।