ফরিদপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, শনাক্ত ৪০.২৭ শতাংশ
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১০ জন ও সংক্রমণের উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। একই সময়ে ৩৭০টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ২৭ শতাংশ।
আজ শুক্রবার ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৪ জনের মধ্যে ফরিদপুরের ছয় জন, মাদারীপুরের চার জন, রাজবাড়ীর দুই জন এবং দুই জন গোপালগঞ্জ ও ঝিনাইদহের বাসিন্দা।
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত ফরিদপুরে ১৭ হাজার ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৮৩ জন।