ফরিদপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্ত ২৭.০১ শতাংশ
ফরিদপুরে করোনা ডেডিকেটেড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫৯টি নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ০১ শতাংশ।
আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, সাত জনের মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি তিন জনের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল। এদের মধ্যে ফরিদপুরের পাঁচ জন এবং দুই জন মাদারীপুর ও রাজবাড়ীর বাসিন্দা। বর্তমানে হাসপাতালে ১৩৩ জন চিকিৎসাধীন। আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন।
জেলা সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ২০ হাজার ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।