ফেনীতে একদিনে শনাক্ত ৪১.০৫ শতাংশ, করোনায় ২ ও উপসর্গে ৪ মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনীতে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার হার ৪৬.০৪ শতাংশ। একই সময়ে করোয় দু’জন ও উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন।

আজ বুধবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাব থেকে ৩৪১ জনের নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন কার্যালয়।

ফেনী জেলায় এ পর্যন্ত পাঁচ হাজার ৮৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৮৩ জন।

ফেনীর সিভিল সার্জন রফিক উস সালেহীন জানান, জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৬৮৫ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৮৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৯ জন। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে হোমআইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৩৫৬ জন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা  (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় ৩০ শয্যার কোভিড ডেডিকেটেড ইউনিটের ৩০ শয্যার বিপরীতে রোগী আছেন ১১৬ জন। তাদের করোনা পজিটিভ ৩৭ জন এবং উপসর্গ আছ ৭৯ জনের। ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কোন বেড খালি নেই। কোভিড ওয়ার্ডে ১০৩ জন রোগীকে অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে।