বগুড়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩ শনাক্ত ২২.৩১ শতাংশ
ছবি: সংগৃহীত
বগুড়ার হাসপাতালগুলোর করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মারা গেছেন ১৩ জন।
তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন এবং উপসর্গে মারা গেছেন পাঁচ জন।
একই সময়ে ৫০২টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১১২ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৩১ শতাংশ।
আজ বৃহস্পতিবার জেলা ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'করোনায় মৃত আট জনের মধ্যে বগুড়ার বাইরের রোগী ছিলেন পাঁচ জন।'
'একই সময়ে বগুড়ায় সুস্থ হয়েছেন ১৩৮ জন। জেলার হাসপাতালগুলোয় ভর্তি আছেন ৫৫৬ জন,' যোগ করেন তিনি।