বগুড়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, শনাক্ত ৩০.৫১ শতাংশ
বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও সংক্রমণের উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। আজ শনিবার দুপুরে ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১১ জনের মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন এবং চার জনের সংক্রমণের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত সাত জনের মধ্যে দুই জন অন্য জেলার বাসিন্দা।
একই সময়ে ৩৩১টি নমুনা পরীক্ষা করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় সুস্থ হয়েছেন ১৬০ জন। তিনটি হাসপাতালে ভর্তি আছেন ৫৫৬ জন।