বরিশালে ২৪ ঘণ্টায় করোনায় ৪ ও উপসর্গ নিয়ে মৃত্যু ১১

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার জন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে দুই হাজার ৬৮টি নমুনা পরীক্ষা করে ৭৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৫৬৩ জন।