বরিশাল বিভাগে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৪৬.৮০ শতাংশ
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ছয় জন ও উপসর্গে ১০ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় বিভাগে ৩৯৯ জনের মৃত্যু হলো।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৭৪ জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট ২৭ হাজার ৬৬৬ জন আক্রান্ত হলেন।
মৃত্যুর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গে দশ জন ও করোনায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডসহ বিভাগের অন্যান্য জেলায় মোট ছয় জন মারা গেছেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের ইনচার্জ ড. মনিরুজ্জামান শাহীন জানান, গত ২৪ ঘণ্টায় আইসিইউ বেডে ২২ রোগীসহ করোনা ইউনিটে মোট ৩০২ জন আছেন।
তিনি জানান, এখানে আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৮৮ জনের। করোনা শনাক্তের হার ৪৬ দশমিক ৮০ শতাংশ।