বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, করোনা শনাক্তের হার ৫২.৫১ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৭৪টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৪৫৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫২ দশমিক ৫২ শতাংশ। বিভাগের ছয় জেলায় আজ সকাল পর্যন্ত ১৮১ জন হাসপাতালে ভর্তি ছিলেন।